হাইব্রিড সরগম সুদান ঘাস চাষ করুন ১২ মাস গরু,ছাগলের উত্তম খাদ্য
🐄এই ঘাসে অনেক পুষ্টিগুণ বিদ্যমান থাকায় ডেইরী বা দুগ্ধবতী গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। হজমের সমস্যা হলে বা পরিপাক তন্ত্রের সমস্যায় এই ঘাস অনেক উপকারি।
১) দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল। অল্প সময়ে অধিক ফলন।
২) প্রতিবার কাটার পর 30 থেকে 35 দিনের মাথায় আবার কাটার উপযুক্ত হয়ে যায়। ১ মাস বয়সি ঘাস ৫ থেকে ৬ ফুট অথবা তারও বেশি লম্বা হয়।
৩) ই ঘাসের গোড়া খুবই নরম। এই ঘাস 6 থেকে 7 ফুট লম্বা হয়ে গেলেও গোড়া শক্ত হয় না। সুতরাং সকল গবাদিপশু এই ঘাস আগা-গোড়া সমান ভাবে খেতে পারে।
৪) এই ঘাস বছরের যেকোন সময় লাগানো যায়। একবার লাগালে একটানা ৫ থেকে ৬ বার কেটে খাওয়াতে পারবেন ৩০ থেকে ৩৫ দিন পর পর
৫) এই ঘাস অনেক ঝোপালো হয়। প্রতিটা ঝাড় থেকে ২০/৩০ এমনকি ৪০ টিরও বেশি ঘাস বের হয়।
৬) বিশেষ কোনো যত্ন এবং ভালো জমির প্রয়োজন হয় না। যেকোনো জমিতে চাষ উপযোগী ।
৭) এই ঘাসে রয়েছে 20- 22% প্রোটিন, যা আপনার গবাদিপশুর
পুষ্টিমান নিশ্চিত করবে। এই ঘাস একবার লাগালে আপনার গবাদি পশুর খাবারের জন্য কোন চিন্তা করতে হবে না।